ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • লালমোহনে গ্রাহকের টাকা আত্মসাৎ, এজেন্ট আটক

    লালমোহনে গ্রাহকের টাকা আত্মসাৎ, এজেন্ট আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট রাসেল শাহিন ওরপে আরএা মুকুল (৪০) কে আটক করেছে পুলিশ। 

    মঙ্গলবার বিকেলে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মুকুল চরফ্যাশন উপজেলার চরফ্যাশন পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মোতাহারের ছেলে।

    জানা যায়, লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এজেন্ট ছিলেন রাসেল শাহিন ওরপে আরএস মুকুল। সেখানে গ্রাহকদের জমানো প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। 

    গ্রাহকদের সাথে সাথে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এজেন্ট আবুল বাশারেরও সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যায় মুকুল। এ ঘটনায় মুকুলের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করেন আবুল বাশার। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুকুল কে আটক করে লালমোহন থানায় নিয়ে আসে পুলিশ। 

    এদিকে মুকুল কে আটকের সংবাদ পেয়ে লালমোহন থানায় ভীড় জমান প্রতারণার শিকার গ্রাহকরা। গ্রাহক নারায়ণ চন্দ্র মজুমদার, নুরুন নাহার, আছিয়া,  শুভংকর মিস্ত্রি, তামিমসহ সকলের অভিযোগ, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে টাকা রাখলে বেশি লাভের লোভ দেখিয়ে টাকাগুলো আত্মসাৎ করে মুকুল। এরপর ব্যাংকে তালা মেরে আত্মগোপনে চলে যায় সে। 

    লালমোহন থানার এসআই অপূর্ব কুমার জানান,  গোপন সংবাদের ভিত্তিতে দেশত্যাগ করে কাতার যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ