ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় কুকুর জীবিত উদ্ধার 

    ভোলায় ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় কুকুর জীবিত উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে একটি কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিসের কর্মীরা। কুকুরটি কারও পোষ্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

    বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের যোগীরঘোষ সংলগ্ন পৌর কাঁঠালির একটি বাড়ির সেপটিক ট্যাংকে কুকুরটি পড়ে যায়।

    পরে রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট কুকুরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।  

    ভোলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  

    তিনি জানান, একটি কুকুর সেপটিক ট্যাংকে পরে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে জীবিত উদ্ধার করা হয় কুকুরটি।  

    উদ্ধারের কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল জানিয়ে তিনি বলেন, আমি নিজে ট্যাংকিতে নেমে কুকুরটিকে ওপরে নিয়ে আসি।  

    এদিকে কুকুর উদ্ধারের ঘটনায় ভিড় জমায় উৎসুক জনতা। তারা ফায়ার সার্ভিসের এমন মানবিক কাজের প্রশংসা করছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ