ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দক্ষিণ আইচায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার

    দক্ষিণ আইচায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে ডাকাতি মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

    গতকাল  বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন বেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেফতারকৃত নয়ন (৩৮) দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের ৫ নম্বার ওয়ার্ড়ের আলাউদ্দিনের ছেলে । তাকে ডাকাতি মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।


    বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানায়  এসআই আব্দুল খালেক। তিনি জানান, ২০১১ সালের জলদস্যু জি আর ১৮৮/১১ মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়নকে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে  পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর বেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয় তাকে গ্রেফতার করা হয়েছে। 

    তিনি আরো জানান, গ্রেফতারকৃত নয়ন দীর্ঘ ১২ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অবশেষে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। 

    বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নয়নকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা  হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ