ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • মেট্রোরেল উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণে চলছে সমীক্ষা: কাদের

    মেট্রোরেল উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণে চলছে সমীক্ষা: কাদের
    কথা বলছেন ওবায়দুল কাদের। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল এবার রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

    এদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছরে জুনে শেষ হবে বলে তিনি জানিয়েছেন।

    সেতুমন্ত্রী বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছরে জুনে শেষ হবে।  বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। আর ২০৩০ সাল নাগাদ মেট্রোরেলের ছয়টি লাইন চালু হবে।

    এ সময় সেখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা উপ‌স্থিত ছি‌লেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ