ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • দেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে: প্রধানমন্ত্রী

    দেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আমার গ্রাম ঘুরে দেখলাম, যেখানে টিনের ঘর ছিল, সেখানে এখন সবাই মোটামুটি দালান বানাচ্ছে। আমার এলাকা বলে না, এটা কিন্তু সারাদেশেরই চিত্র।

    রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিফ) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে, চাহিদাও বাড়ছে। দেশের ভেতরে কিছু পণ্যের চাহিদা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে।

    রপ্তানিতে দু-একটা পণ্যের ওপর নির্ভরশীল থাকলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। এটা নিয়ে বারবার বলছি, সেক্ষেত্রে সুযোগ বাড়াতে হবে। যে পণ্যটা বেশি সুযোগ দিচ্ছি তারাই সাফল্য করছে। অন্যান্য পণ্য কেন বাদ যাবে। তাদেরও আমাদের সুযোগ করে দিতে হবে। তারাও যাতে সুযোগ পায় ব্যবসা-বাণিজ্য করার।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পাট ও পাটজাত পণ্য পরিবেশবান্ধব। এই পণ্যটা যত বেশি সুযোগ দিতে পারবো, এর বিশ্ববাজারও আছে। পাট বহুমুখী ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে গবেষণা অব্যাহত আছে। আমাদের খাদ্যপণ্য ধান থেকে শুরু করে ফল, তরকারি গবেষণা করে উৎপাদন বৃদ্ধি করেছি। একইভাবে পাটেরও উৎপাদন বহুমুখীকরণ করে পাটপণ্য রপ্তানির ভালো সুযোগ আছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ