ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন

    প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। তাঁদের মধ্যে এবার নতুন করে নিয়োগ পাওয়া কামাল আবদুল নাসের চৌধুরী পেয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব। প্রধানমন্ত্রীর সাবেক এই মুখ্য সচিব একসময় শিক্ষাসচিবের দায়িত্ব পালন করেছেন।


    প্রধানমন্ত্রীর অন্য উপদেষ্টাদের আগের মতোই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মসিউর রহমানকে অর্থনৈতিক উপদেষ্টা, তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক, গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।


    আজ রোববার এ বিষয়ে গেজেটে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সেদিন দায়িত্ব বণ্টন করা হয়নি। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। তাঁদের মধ্যে সালমান এফ রহমানের নিয়োগ হয়েছে অবৈতনিক।

    এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৃথক প্রজ্ঞাপনে সজীব আহমেদ ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। তাঁর এ নিয়োগ হবে খণ্ডকালীন ও অবৈতনিক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ