ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ফেরিডুবির ৫ দিন পর আরেকটি ট্রাক উদ্ধার, উদ্ধারকারী ঝিনাই-১ পৌঁছায়নি

    ফেরিডুবির ৫ দিন পর আরেকটি ট্রাক উদ্ধার, উদ্ধারকারী ঝিনাই-১ পৌঁছায়নি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার করেছে। আজ রোববার বেলা তিনটার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে নদী থেকে ট্রাকটি উদ্ধার করে পাটুরিয়ার ২ নম্বর ঘাটের পন্টুনে আনা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হলো।

    তবে এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের (৪৫) সন্ধান এখনো মেলেনি। এ ছাড়া ফেরিটিও উদ্ধার হয়নি।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ আজ বলেন, ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধার এবং নিখোঁজ ইঞ্জিন মাস্টারের খোঁজে কাজ চলছে।


    খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। 

    ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন। তবে এ ঘটনায় নিখোঁজ হন হুমায়ুন কবির।

    বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্র জানায়, গত বুধবার বিকেলে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে মালবাহী একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান এবং বৃহস্পতিবার অপর একটি ট্রাক উদ্ধার করা হয়। এরপর আজ একটি ট্রাক উদ্ধার হয়।

    গত শুক্রবার দুপুরে ফেরি রজনীগন্ধা উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আনা হয়। এর পর থেকে বিআইডব্লিউটিএ ও নৌবাহিনীর ডুবুরি দল ফেরিটির নিচে এয়ার লিফটিং ব্যাগে বাতাস ঢুকিয়ে ফেরিটিকে হালকা করার অভিযান চালায় এবং ফেরির তলদেশে শক্তিশালী রশি বাঁধার চেষ্টা করে। 

    তবে নদীতে স্রোত ও শীতের কারণে এ কাজে সফলতা আসেনি। আজও ফেরিটিকে উদ্ধারে এয়ার লিফটিং ব্যাগে বাতাস ঢুকিয়ে ফেরিটি হালকা করার চেষ্টা করা হচ্ছে।

    কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ ‘ঝিনাই-১’ আনার পরিকল্পনা করে। তবে আজ দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে জাহাজটি পাটুরিয়ায় এসে পৌঁছায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ