ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • চীনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    চীনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের দক্ষিণাঞ্চলের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ছয়জন আহত হয়েছেন এবং ১২০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ কেঁপে উঠেছে।

    এছাড়া প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও কাজাখস্তান পর্যন্ত কম্পন অনুভূত হয়। কাজাখস্তানের শহর আলমাটিতে ভূমিকম্পের কারণে দেয়াল এবং আসবাবপত্র কাঁপতে শুরু করে। পরে লোকেরা তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেয়।

    চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ০৯ মিনিটে এটি আঘাত হানে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কিছু কৃষি কাঠামো ধসে পড়েছে। এছাড়া বিদ্যুতের লাইন ভেঙে পড়লে তা দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে।

    ভূমিকম্পটি বেশিরভাগ উইঘুরদের দ্বারা জনবহুল একটি গ্রামীণ এলাকায় আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আগে বলেছিল, হতাহতের সম্ভাবনা আছে, তবে পাহাড়ী, গ্রামীণ এলাকায় ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের খবর পাওয়া যায়নি।

    এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থলে থাকা উশু কাউন্টিতে তাপমাত্রা শূন্যের নিচে রেকর্ড করা হচ্ছে। উত্তর ও মধ্য চীনের কিছু অংশ হিমশীতল ঠাণ্ডায় কাঁপছে। কর্তৃপক্ষ তুষারঝড়ের কারণে কয়েকবার স্কুল ও হাইওয়ে বন্ধ করে দিয়েছে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ