ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • ভোলায় ট্রলার ডুবি

    দুই দিনেও উদ্ধার হয়নি ট্রলার ও নিখোঁজ বাবা-ছেলে

    দুই দিনেও উদ্ধার হয়নি ট্রলার ও নিখোঁজ বাবা-ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার রাজাপুরের মেঘনায় ডুবে যাওয়ার দুই দিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি পণ্যবাহী ট্রলার ও  ট্রলারে থাকা বাবা  এবং  ছেলেকে। প্রচন্ড ঠান্ডা আর ঘনকূয়াশার কারণে ঊদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইলিশা নৌ পুলিশের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র ঘোষ।

    তিনি বলেন, অন্ধকার এবং শীতের কারণে গতকাল সন্ধ্যার পর থেকে উদ্ধার অভিযান বন্ধ ছিলো। আজ সকাল ৯ টা থেকে  নিখোঁজ মেহেন্দীগঞ্জের  রাজ্জাক সর্দার ও ছেলে পারভেজ সর্দারের সন্ধানে  কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বি আই ডব্লিউ টিএ'র ডুবুরী দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনার কথা ছিলো কিন্তু কুয়াশার কারণে সকালে ডুবুরী দল নদীতে নামতে পারেনি। কূয়াশা কমার পর দ‍ুপুর ১২ টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে।

    উল্লেখ্য, ট্রলারটি ভোলার মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জে যাওয়ার সময়  রোববার রাতে রাজাপুরের জোড়খাল এলাকায় স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তিকে পাশে থাকা জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। 

    উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, রিয়াজ সরদার (২৭), রুবেল খা (২৬), মো. ফারুক (৪০), মো. শাকিল (২২), রাসেল(৩০) তারা সকলের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ