ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • হিজলায় সরকারি চালভর্তি কার্গোয় ডাকাতির অভিযোগ 

    হিজলায় সরকারি চালভর্তি কার্গোয় ডাকাতির অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলায় সরকারি চালভর্তি একটি কার্গোয় ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সন্দেহ আছে।

    তাই পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) ভোরে ডাকাতির ঘটনাটি ঘটে বলে দাবি করেছেন কার্গোর সুকানি কামাল হোসেন। কিন্তু এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর আহমেদ।

    সুকানি কামালের অভিযোগ, গত রোববার খুলনার মানিকতলা থেকে এমভি তুষার খান নামে কার্গোয় ৬০০ মেট্রিক টন চাল নিয়ে হিজলার গোডাউনে খালাস করার উদ্দেশ্যে রওনা দেন। ভোরে মেঘনা নদীর তীরে হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বোম্বাই শহর নামক এলাকায় নোঙর করেন।

    ফজরের আযানের সময় ধারালো অস্ত্র নিয়ে ১০/১৫ জনের একটি দল কার্গোয় চড়ে। তারা অস্ত্রের মুখে কার্গোয় থাকা ৯ জনকে জিম্মি করে। পরে নগদ ৩৭ হাজার ৭০০ টাকা, চারটি মোবাইল সেট, জামা-কাপড় ও জুতা নিয়ে যায়। এ খবর পুলিশকে জানানো হলে সদস্যরা এলে ঘটনাস্থল পরিদর্শন করে। অন্যান্য আইনি কার্যক্রম চলমান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ