ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন

    মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যে মায়ের কোল আলো করে জন্ম হয়েছিল সন্তানের, সেই মায়ের হাতেই নিভে গেল ছেলের জীবন। এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ায়।  

    গত ২৪ মে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে কাইউম নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত কাইউমের নিজ মাকেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য এবং অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে জানা গেছে, কাইউমের মৃত্যু তার মায়ের আঘাতেই হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

    স্বীকারোক্তি জবানবন্দিত তিনি জানান, কাইউম কিছুদিন আগে মাদকাসক্ত হয়ে পড়েন। পরিবারের উদ্যোগে তাকে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাও দেওয়া হয়েছিল। তবে চিকিৎসা শেষে ফিরে এসে তিনি আবারও মাদকে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন মায়ের কাছে টাকা দাবি করেন কাইউম। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে কাইউম ধারালো দা নিয়ে মাকে আঘাত করতে এগিয়ে এলে আত্মরক্ষার চেষ্টা করেন তার মা। এ সময় তিনি একটি কুড়ালের পেছনের অংশ দিয়ে আঘাত করলে কাইউম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাদকাসক্তির ভয়াবহতা এবং একটি পরিবারের করুণ পরিণতি নিয়ে স্থানীয়দের মধ্যেও চলছে নানা আলোচনা।

    একজন মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তার সন্তানকে ঘিরে। কিন্তু মাদকাসক্তির ছোবলে সেই সন্তানই যখন পরিবারের জন্য হুমকি হয়ে ওঠে, তখন কখনো কখনো ঘটে যায় এমন হৃদয়বিদারক ঘটনা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ