ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল 

    অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮ টায় এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকায় প্রদক্ষিণ করে। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন। 

    তারা অবিলম্বে সকল বকেয়া মজুরি-ওভারটাইম-নাইট বিল, সার্ভিস বেনিফিট এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ কারখানা হস্তান্তর করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।

    ভুখা মিছিল শেষে রূপাতলি গোলচত্বরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা  শাখার সদস্য মো. বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক  শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম , বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমেেটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, প্রচার সম্পাদক মো. ফয়সাল। 

    বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাবার পর দীর্ঘ এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান। 

    মিছিল শেষে শ্রমিক নেতারা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ