ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • সাজেকে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

    সাজেকে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত দলের দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- আশিষ চাকমা (৩৫) ও দীপায়ন চাকমা (৪০)। আশিষ চাকমা উপজেলার রূপকারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার ছেলে। আর দীপায়ন চাকমা সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডেও এগুজ্জ্যাছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে।

    গুলিতে দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।

    জানা গেছে, রোববার দুপুর দুইটার দিকে সাজেকের মাচালং পাড়ায় মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতারি গুলি করলে ঘটনাস্থলে ইউপিডিএফের দুজন নিহত হন। ঘটনার পরপর আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

    ইউপিডিএফ এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা। তিনি বলেন, সাজেকে পিসিজেএসএসর সাংগঠনিক কার্যক্রম নেই। সাজেকে রাষ্ট্রপতির নির্ধারিত সফরের ছয় দিন আগে এ ঘটনা ঘটল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ