ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বরিশালে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪

     বরিশালে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

    এরআগে, সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড গড়িয়ার পাড় গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মিজান (৪০) নামে এক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটক মিজান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সোনাকাটিয়া এলাকার আনা মিয়ার ছেলে।

    অপরদিকে, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    অভিযানে আটক লিটন মুছল্লি (৩৫) বরগুনা জেলার সদর থানাধীন পরির খাল সংলগ্ন এলাকার লতিফ মুছল্লির ছেলে এবং রাকিব (১৯) একই থানাধীন বাইন সমের্থ এলাকার হালিম হাওলাদারের ছেলে।

    এছাড়া অপর এক অভিযানে নগরের ১ নম্বর ওয়ার্ডের খান সড়কে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মাদ রেজাকে (২৭) আটক করেছে কাউনিয়া থানা পুলিশের সদস্যরা। আটক মোহাম্মাদ রেজা বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানাধীন কেডিসি বালুর মাঠ এলাকার জামাল হাওলাদারের ছেলে।

    আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ