ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • শেখ হাসিনাকে বাই‌ডেনের চিঠি

    বাংলাদেশকে সহ‌যো‌গিতা কর‌তে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

    বাংলাদেশকে সহ‌যো‌গিতা কর‌তে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাই‌ডেন।

    প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।

    অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থে‌কে আঞ্চ‌লিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ‌্য ব্যবস্থা,  মা‌নবিক সহায়তা; বি‌শেষ ক‌রে রো‌হিঙ্গা শরণার্থী‌সহ অন‌্যান‌্য বিষ‌য়ে একস‌ঙ্গে কাজ কর‌তে আগ্রহী।


    বাইডেন ব‌লেন, আমা‌দের দীর্ঘদি‌নের সাফল‌্যমণ্ডিত ইতিহাস র‌য়ে‌ছে এবং সমস‌্যা সমাধা‌নে একস‌ঙ্গে কাজ ক‌রে‌ছি। দুই দে‌শের জনগ‌ণের বন্ধন আমা‌দের সম্প‌র্কের মূল ভী‌ত্তি।

    বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার কথা উল্লেখ ক‌রে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট প্রধানমন্ত্রী‌কে লি‌খে‌ছেন, বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার বিষ‌য়ে মা‌র্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ এবং দেশটির স‌ঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প‌্যা‌সি‌ফিক ভিশ‌নের জন্য কাজ কর‌তে চাই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ