ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • ৫ দফা দাবিতে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

    ৫ দফা দাবিতে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে গণসংহতি আন্দোলন। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 

    ৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  বরিশ‍াল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা গণসংহতি আন্দোলন।

    সংগঠনের জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, কেন্দ্রিয় কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, ইয়াসমিন সুলতানা ও জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্যরা। 

    সমাবেশে বক্তারা নিত্যপণ্যের মূল্য কমানো এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের দাবি জানান। একই সঙ্গে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

    সমাবেশ শেষে একই দাবিতে সদর রোডসহ বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন গণসংহতি আন্দোলনের নেতারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ