ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ফাইনালে ভারতকেই পেলো বাংলাদেশ

    ফাইনালে ভারতকেই পেলো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভারত-নেপালের ম্যাচ হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। কমলাপুরে সে লড়াইয়ে নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত।

    টুর্নামেন্টের প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আগামী ৮ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম শিরোপা নড়াইয়ে নামবে আফঈদা খন্দকাররা।

    লিগ পর্বে বাংলাদেশের কাছে ভারতের হার একটা সম্ভাবনা তৈরি করেছিল নেপালের সামনে। হিমালয়ের দেশটি জিতলেই উঠতো ফাইনালে। ভারতের দরকার ছিল ড্র। তবে নেপাল এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে তেমন সামর্থ্য দেখাতে পারেনি।

    বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে ভুটানকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে টিকেছিল নেপাল। ভারত শক্তিশালী দল হিসেবেই নেপালকে উড়িয়ে দিয়ে উঠে গেছে ফাইনাল। ২০২১ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছিল ভারত।

    ৪-০ গোলে হারলেও ভারতকে ৫৩ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল নেপাল। ৫৪, ৮১, ৮৬ মিনিট ও ইনজুরি সময়ে গোল করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান রানার্সআপরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ