ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতের উত্তরাখণ্ডে মসজিদ ভাঙার জেরে সহিংসতা, নিহত ৪

    ভারতের উত্তরাখণ্ডে মসজিদ ভাঙার জেরে সহিংসতা, নিহত ৪
    ভারতের উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক সহিংসতায় নিহ ৪। ছবি: এনডিটিভি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরাখণ্ডে একটি মাদ্রাসা এবং সংলগ্ন একটি মসজিদ ভেঙে ফেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং আরও ২৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সহিংসতা জেরে সেখানে কারফিউ জারি করা হয়েছে। এমনকি দাঙ্গাকারীদের দিকে গুলি ছোঁড়ার নির্দেশও জারি করেছে রাজ্য সরকার। বিদ্বেষমূলক বার্তা বন্ধ করতে ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণ স্থগিত করা হয়েছে।


    কথিত দখলকৃত সরকারি জমি উদ্ধারের জন্য মসজিদটি ধ্বংস করার আদেশ দেন আদালত। আদালতের এই আদেশের পর বৃহস্পতিবার সশস্ত্র পুলিশ বাহিনীসহ সরকারি কর্মকর্তাদের একটি দল ‘অবৈধ’ একটি মসজিদ ধ্বংস করার চেষ্টা করে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এটি ব্যাপক সহিংসতায় রূপ নেয়।


    কর্তৃপক্ষের মতে, মাদ্রাসা ও মসজিদটি বেআইনিভাবে নির্মিত হওয়ায় সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় উত্তরাখণ্ডের ভানভুলপুরা এলাকায় একটি জনতা বেশ ক্ষুব্ধ হয়। এবং এক পর্যায়ে তারা সহিংসতায় জড়িয়ে পড়ে। এসময় কর্মকর্তাদের দিকে পাথর ছুঁড়ে তারা। তাদের দমনে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এসময় দাঙ্গাকারীরা থানার বাইরে পার্ক করা কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়।

    সিনিয়র পুলিশ সুপার প্রহ্লাদ মীনার মতে, আদালতের আদেশ মেনেই ধ্বংস করা হয়েছে। বুলডোজার দিয়ে ভবনগুলো ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। তারা ব্যারিকেড ভেঙ্গে পুলিশের সাথে উত্তপ্ত সংঘর্ষে লিপ্ত হয়।

    বিক্ষুব্ধ জনতা আইন প্রয়োগকারী, পৌরসভার কর্মী এবং সাংবাদিকদের দিকেও পাথর ছুঁড়েছে, যার ফলে আহত হয়েছে এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে।

    মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জনগণকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ