ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বরিশালে ডায়াগনস্টিক সেন্টার ও রেস্টুরেন্টকে জরিমানা

    বরিশালে ডায়াগনস্টিক সেন্টার ও রেস্টুরেন্টকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে নগরের পেয়ারা রোড ও গীজ্জামহল্লা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

    মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন মেডিকেল সার্ভিসেসসহ দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৭ হাজার টাকা এবং  গির্জা মহল্লা রোডে হোটেল আল জামিয়াকে অপরিচ্ছন্নতা, খাবারে ভেজাল এবং বাসি খাবার বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  

    এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এবং কোতয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

    জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ