ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • নলছিটিতে দুই কিশোরী পেল সংবর্ধনা

    নলছিটিতে দুই কিশোরী পেল সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি অলিম্পিক যুব গেমস ২০২৩-এ দেশের হয়ে স্বর্ণ পদক লুফে নেয়া নারী কারাতেদের আইকন নলছিটির মিথিলা আহমেদ মৌ ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক সঙ্গীতে দ্বিতীয়  স্থান করা অন্বেষা বর্মনকে সংবর্ধনা দিয়েছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। 

     সোমবার বিকেলে ইউএনওর অফিস কক্ষে সংবর্ধনা দেওয়া হয়। এসময় মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন সেন্টু, অন্বেষার বাবা উত্তম কুমার ও  মিথিলার মা শাপলা বেগম উপস্থিত ছিলেন। 

    দুই কিশোরীর অভিভাবকরা জানান, মানুষের শত কষ্টের পর যখন সাফল্য আসে সেটা খুবই আনন্দের ব্যাপার। ওরা যখন সাফল্য অর্জন করেছে এতে আমরা খুবই আনন্দিত। উপজেলা নির্বাহী অফিসার সংবর্ধনা দেওয়ায় আরও বেশি আনন্দিত হয়েছি।

    নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মিথিলা যে কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক বিজয় অর্জন করেছে এটি একটি অন্যরকম অনুভূতি। 

    নলছিটি উপজেলাবাসীর বড় একটি প্রাপ্তি। পাশাপাশি অন্বেষা বর্মনকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক সঙ্গীতে দ্বিতীয়  স্থান করেছে এটি একটি গর্বের বিষয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দিতে পেরে আমি আনন্দিত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ