ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, ভোগান্তি   উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী
  • বড় দল অংশ না নিলে ভোট অবৈধ হয় না, ন্যায্যতা খর্ব হয়: সিইসি

    বড় দল অংশ না নিলে ভোট অবৈধ হয় না, ন্যায্যতা খর্ব হয়: সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বড় বড় দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না। নির্বাচনের ন্যায্যতা খর্ব হয়।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    সিইসি বলেন, আমরা সব সময় অংশগ্রহণমূলক (দ্বাদশ সংসদ) নির্বাচনের কথা বলেছি। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণেও বলেছিলাম বিএনপির জন্য সময় এখনো ফুরিয়ে যায়নি। ফোনে কথা বলেছি, ডিও লেটার দিয়ে আহ্বান জানিয়েছি। আহ্বানে সাড়া দেয়নি।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, খুবই খুশি হতাম যদি নির্বাচনটা আরও অনেক বেশি অংশগ্রহণমূলক হতো। তাহলে ভোটার উপস্থিতি বেশি হতো। বড় বড় দল অংশ না দিলে নির্বাচন অবৈধ হয় না। তবে নির্বাচনের ন্যায্যতা, গ্রহণযোগ্যতা খর্ব হয়।  

    সঠিক সমন্বয় ঘটাতে পারি নির্বাচন আরও সুন্দর হবে বলেও মনে করেন সিইসি।  

    তিনি আরও বলেন, নির্বাচনটা (দ্বাদশ সংসদ নির্বাচন) ভালো হয়েছে কী খারাপ হয়েছে সেটা আমাদের বিবেচ্য বিষয় না। সামনে অনেকগুলো নির্বাচন আছে, উপ-নির্বাচন, সেগুলোকেও খাটো দেখার অবকাশ নেই।

    নির্বাচন কমিশনের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির পুরাতন কমিটির দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শীর্ষক অনুষ্ঠানটিতে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, আয়োজন সংগঠকের নেতা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ