ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বরিশালে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    বরিশালে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাটারিচালিত যানবাহনে ট্রাফিক হয়রানি ও মামলা দেওয়া বন্ধ করা এবং বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ করে তারা। এতে নগরীর প্রধান প্রধান সড়ক অচল হয়ে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    ৪ দফা দাবিতে শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক যৌথ বিক্ষোভ সমাবেশ করে রিকশা, ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

    জেলা রিকশা, ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন ও জেলা শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

    সমাবেশ চলাকালে নেতাকর্মীরা সদর রোড অবরোধ করলে পুরো সদর রোডসহ আশপাশের এলাকা অচল হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

    সমাবেশ শেষে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সিটি করপোরেশন এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ করেছে শ্রমিক ফ্রন্ট। পরে শ্রমিকরা প্রতিরোধ করার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ