ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বরিশালে জীবনানন্দ মেলা শুরু

    বরিশালে জীবনানন্দ মেলা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর বগুড়া রোডে কবি জীবনানন্দ মিলনায়তনে কবিতা পরিষদের আয়োজনে কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে কবিতা পাঠের আয়োজন করা হয়। 

    সকাল সাড়ে ১০টায় উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিএম কলেজ মাঠে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দীন আহমেদ।

    এ সময় বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল- আমিন সরোয়ার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

    উদ্বোধন শেষে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ