ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • মেঘনা নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

    মেঘনা নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্র মো. সাব্বির হোসেনের (১৯) মরদেহ ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে নৌ পুলিশ। গত বুধবার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি। 

    মো. সাব্বির হোসেন (১৯) ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা মো. মাহতাব হোসেনের ছেলে এবং ঢাকার বায়তুল আমান মাদরাসার ছাত্র ছিলেন। সাব্বিরের গ্রামের বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে। ছোটবেলা থেকে পরিবারের সঙ্গে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন তিনি। তার বাবা একজন রিকশাচালক।

    হিজলা নৌ-পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে খালা বাড়ি বেড়াতে এসেছিলেন সাব্বির। গত ১৪ বুধবার দুপুরে মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যান তিনি। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হন সাব্বির। গতকাল সকালে মেঘনা নদীর বড়জালিয়া গ্রামের ইয়ামিন মুন্সির ইটভাটা এলাকার অদূরে তার মরদেহ ভেসে ওঠে। 

    ঘটনাস্থল পরিদর্শনকারী হিজলা নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. বশির জানান, মেঘনা নদীর ইয়ামিন মুন্সির ইটভাটার অদূরে আজ সকালে একটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হলে সাব্বিরের স্বজনরা তার মহদেহ শনাক্ত করে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মো. বশির। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ