ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: সেনাপ্রধান

    আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে আসছি।

     
    তিনি বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও আমরা কাজ করে থাকি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা কাজ করছি। দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে কাজ করছি।

    রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথমে সকালে তিনি কক্সবাজারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’-এর বর্ধিতাংশ প্রকল্প উদ্বোধন করেন।

    এরপর দুপুরে সেনাপ্রধান রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এ ছাড়া তিনি ‘বে ওয়াচ প্রকল্প’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ