ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • উজিরপুরে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

    উজিরপুরে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে আব্দুল রব সরদার (৪৮) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক রব সরদারের বাড়িতে অভিযান পরিচালনা করে এই সাজা দেয়া হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম। উজিরপুর মডেল থানার পুলিশের একটি দল এতে সহযোগিতা করে।

    প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শোলক ইউনিয়নের পশ্চিম শোলক রব সরদারের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

    পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রব সরদারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম বলেন, তিন পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা পাওয়ায় রব সরদার একজনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ