ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • ভোলায় কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র নিহত

    ভোলায় কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় রাব্বি নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি (২২) দৌলতখান পৌরসভার বাসিন্দা জামাল মাঝির ছেলে।

    নিহতের পরিবার জানায়, রাব্বির ছোট ভাই রাজীবের সঙ্গে কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীদের দ্বন্দ্ব চলছিল। 

    বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ছোট ভাইকে নিয়ে দৌলতখান পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আসে। সেখানে আগে থেকেই কিশোর গ্যাংয়ের মাহিদ ও তার সহযোগীরা অবস্থান করছিল। 

    এ সময় মাহিদ ও তার সহযোগীরা রাজীবের ওপর হামলা চালায়। এতে বাধা দিলে হামলাকারীরা রাব্বিকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    তার অবস্থা আশংকাজনক দেখে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। 

    অভিযুক্ত মাহিদ দৌলতখান বাজারের ব্যবসায়ী মহিউদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ