ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বরিশালে কৃষক ফেডারেশনের মানববন্ধন বিক্ষোভ মিছিল

    বরিশালে কৃষক ফেডারেশনের মানববন্ধন বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণ এবং প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    জেলা কৃষক ফেডারেশনের সভাপতি মো. হারুন ভান্ডারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হালিম মহুরী ও ট্রেড ইউনিয়নের নেতা এ কে আজাদসহ অন্যান্যরা। 

    বক্তারা নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণ এবং প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দেয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে কৃষক ফেডারেশনের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ