ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বায়তুল মোকাররমে সভা-সমাবেশ নিষিদ্ধের চক্রান্ত বাতিল করতে হবে: চরমোনাই পীর

    বায়তুল মোকাররমে সভা-সমাবেশ নিষিদ্ধের চক্রান্ত বাতিল করতে হবে: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকার দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে। 

    দেশে একদলীয় বাকশাল কায়েমের জন্যই সরকার খোড়া অজুহাতে বায়তুল মোকাররম এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধের পাঁয়তারা করছে। 

    বায়তুল মোকারম মসজিদ গেটে যে সকল ইসলামী দল মিছিল মিটিং করে তারা মসজিদের সম্মান রক্ষা এবং মুসল্লিদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে সুদৃষ্টি রেখেই মিছিল মিটিং করেন। 

    নামাজে আসা মুসল্লিদের আতঙ্কিত হওয়ার অজুহাতে জাতীয় মসজিদ এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধের পাঁয়তারা করলে তা সরকারের জন্য সুখকর হবে না। 

    চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় মাহফিল মঞ্চে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    পীর সাহেব চরমোনাই আরও বলেন, প্রহসনের নির্বাচনী বৈতরনী পার হওয়ার পর সরকার বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করছে। সরকার জনরোষের ভয়ে আতঙ্কিত হয়ে বিরোধী দল সহ ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
    ওলামা সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও আল্লামা নূরুল হুদা ফয়েজী, দলের নায়েবে আমীর আল্লামা আবদুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রিয় উপদেষ্টা মুফতি মিজানুর রহমান সাঈদ, যাত্রাবাড়ী বড় মাদরাসার হাফেজ মোফাজ্জল হোসাইন, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের সাবেক সভাপতি প্রফেসর ড. একে এম ইয়াকুব হোসাইন, প্রফেসর নজরুল ইসলাম, ঢাকার দারুল উলুম রিসার্চ সেন্টারের মুহতামিম মাওলানা আজিজুল হক, কুমিল্লা কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম, আল্লামা আবদুল কুদ্দুস, নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার মুহতামিম মুফতি আবু তাহের জিহাদী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের কেন্দ্রিয় নেতা হাফেজ হানজালা মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আরিফুল ইসলাম অপু ও মুফতী রেজাউল করীম আবরার প্রমুখ। 

    আজ শুক্রবার সকাল ১০টায় মাহফিল মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। আগামী শনিবার সকাল সাড়ে ৮ টায় পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৩ দিনব্যাপী মাহফিল শেষ হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ