ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • ‘ঢাকার চারপাশের নৌপথে সার্কুলার রুট আবার চালু করা হবে’

    ‘ঢাকার চারপাশের নৌপথে সার্কুলার রুট আবার চালু করা হবে’
    জাতীয় সংসদের ফাইল ছবি। ইনসেটে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, ঢাকার চারপাশের নদীগুলো ব্যবহার উপযোগী করে নৌপথে সার্কুলার রুট আবারও চালু করা হবে।

    আজ বৃহস্পতিবার সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রীর পক্ষে স্বতন্ত্র সদস্য আখতারউজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জাবাবে এ কথা বলেন।

    জাহিদ ফারুক বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করে সার্কুলার রুট চালু করা হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে এই রুটটি এখন বন্ধ রয়েছে। তবে রুটটি চালু করার ব্যাপারে একটি সমীক্ষা চলছে। সমীক্ষার পর নৌপরিবহন মন্ত্রণালয় সার্কুলার রুটটি পুনরায় চালু করবে।

    তিনি জানান, এই নৌরুটে কিছু ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলোর কারণে নৌযান চলাচলে প্রতিন্ধকতার সৃষ্টি হয়। এই ব্রিজগুলো অপসারণের পরই রুটটি সচল করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ