ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহন পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ

    লালমোহন পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ায়ম্যান প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ ইউনিয়নের সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি  প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবং ভোটারদের নিকট কাপ পিরিচ মার্কায় ভোট চেয়ে এলাকায় প্রতিটি ভোটার ও সাধারণ মানুষের কাছে গিয়ে গণসংযোগ করছেন।

    বৃহস্পতিবার সকাল থেকে এমন চিত্র দেখা যায় পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে। কাপ পিরিচ প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ  তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    ইউনিয়ন পরিষদের আগামী উন্নয়ন কর্মকাণ্ড, ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরে গণসংযোগ করার  ফলে এলাকায় গ্রামগঞ্জে ও চায়ের দোকানে আগামী ৯মার্চের  নির্বাচনের উৎসবের আমেজ বিরাজ করছে।

    এসময় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, আমি এই ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে সব সময় পাশে ছিলাম। এবং এলাকার বেশ উন্নয়ন মূলক ও সামাজিক  কাজ করেছি। বিশেষ করে পাঙাশিয়া স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকে এলাকার দরিদ্র শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছি।এবং  বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদেরকে সমাজ সেবা অফিসের মাধ্যমে বিনা মূল্যে ভাতা করে দিয়েছি।

    তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজ করতে হলে একজন সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আগামী ৯মার্চ সকলে ভোট কেন্দ্র গিয়ে, কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবেন বলে আশা করছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ