ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পুড়ে অঙ্গার প্রকৌশলী মিনহাজকে হাতঘড়ি দেখে চিনল পরিবার

    পুড়ে অঙ্গার প্রকৌশলী মিনহাজকে হাতঘড়ি দেখে চিনল পরিবার
    ঢাকা মেডিকেলে সফটওয়্যার প্রকৌশলী মিনহাজ উদ্দিনের পরিবারের সদস্যদের আহাজারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বেইলি রোডে সাত তলা ভবনে লাগা আগুনে পুড়ে অঙ্গার হওয়া মিনহাজ উদ্দিনকে চেনা যাচ্ছিল না। মরদেহে থাকা হাতঘড়ি দেখে স্বজনরা তাকে চিনতে পেরেছেন।

    মিনহাজ উদ্দিন রাজধানীতে একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের কর্মস্থল থেকে বের হন তিনি। তবে অনেক রাত পর্যন্ত বাসায় ফেরেননি তিনি। এতে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। পরে এক বন্ধুর কাছ থেকে তারা জানতে পারেন, বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় গিয়েছিলেন মিনহাজ উদ্দিন।

    আর আজ শুক্রবার সকালে মিনহাজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে শনাক্ত করে পরিবার।
    লাশ ঘরের সামনে দাঁড়িয়ে মিনহাজের বড় ভাই আমিনুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে জানান, তার মা-বাবা চাঁদপুরে গ্রামের বাড়িতে থাকেন। তিন ভাইয়ের মধ্যে মিনহাজ সবার ছোট ছিল।

    অবিবাহিত মিনহাজ তার বড় ভাইয়ের পরিবারের সঙ্গে রাজধানীর বাসাবোতে থাকতেন।

    উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ