ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেইলি রোডের আগুনে প্রাণ গেল বুয়েটের দুই শিক্ষার্থীর

    বেইলি রোডের আগুনে প্রাণ গেল বুয়েটের দুই শিক্ষার্থীর
    নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বেইলি রোডে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী মারা গেছেন। তারা হলেন- নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।

    এর মধ্যে নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি বরিশালে বলে জানা গেছে। অন্যদিকে, লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী।

    বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে সেই আগুন।

    এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ