ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ‘ভবনে ভেন্টিলেশন ছিল না, নিহতরা ধোঁয়ায় মারা গেছেন’

    ‘ভবনে ভেন্টিলেশন ছিল না, নিহতরা ধোঁয়ায় মারা গেছেন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেছেন, ‘আগুনের ঘটনায় অনেকে মারা গিয়েছেন। এই মৃত্যু কাম্য নয়। ভবনটিতে একটি মাত্র সিঁড়ি আছে। ধোঁয়ার কারণে মানুষ যখন অচেতন হয়ে পড়ে ছিল, সেখানে কোনো ভেন্টিলেশন ছিল না। আমরা একটি তদন্ত কমিটি করেছি, কারো গাফিলতি ছিল কি না আমরা দেখতে চাই।’

    শুক্রবার রাজধানীর বেইলি রোডের গ্রীণ কজি কটেজ ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ‘এই ভবনে ফায়ার সেফ্টি প্ল্যান ছিল কি না আমরা তদন্ত করে দেখতে চাই। এছাড়া ভবন নির্মাণ করতে অনুমতি ছিল কি না তাও আমরা তদন্ত করে দেখবো।’

    ভবনটিতে অফিস করার অনুমতি ছিল। কিন্তু অফিস না করে এখানে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকান করা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শুধু ফায়ার সেফটি প্ল্যানটা দেখি। এ বিষয়ে রাজউক বলতে পারবে। তবে বিষয়টি আমরাও তদন্ত করে দেখব।’
    তিনি জানান, ‘ভবনটিকে ইতিপূর্বে ফায়ার নিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা দরকার।’ আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত হয়েছিলো নিচতলা থেকে। আমাদের প্রাথমিকভাবে ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ