ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • ২৬ কেজি গাঁজাসহ হিজলার ৪ মাদক কারবারি আটক

    ২৬ কেজি গাঁজাসহ হিজলার ৪ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে নৌ পুলিশ, যারা সকলে হিজলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। 

    গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় নৌ পুলিশ সদর উপজেলার মেঘনা নদীর বাঁশগাড়ি খাল এলাকা থেকে তাদেরকে আটক করে। এসময় একটি স্পিডবোটও জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।

    ওসি কামরুজ্জামান বলেন, রাতে একটি স্পিডবোট চাঁদপুর সদর উপজেলার বাঁশগাড়ী খালের মুখে আসলে নৌ পুলিশের একটি টিম থামানোর সংকেত দেয়। কিন্তু তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    নৌ পুলিশ ধাওয়া করে স্পিডবোটসহ চারজন ফারুক গাজী (৫০), ইয়াসিন মাতব্বর (৩২), ইলিয়াস হোসেন (২০), সাইফুল ইসলামকে (১৯) আটক করলেও তাদের সঙ্গে থাকা আরও দু’জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্পিডবোট থেকে গাঁজা জব্দ করে।
    পুলিশ জানায়, গাঁজা নিয়ে বরিশাল থেকে নারায়ণগঞ্জে যাওয়ার প্রাক্কালে তাদের আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ