ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় জাতীয় ভোটার দিবস উদযাপন

    মনপুরায় জাতীয় ভোটার দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। 

    শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সামনে থেকে একাটি র‌্যালি বের হয়। পরে নির্বাচন কার্যলয়ে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

    পরে দুপুর ১২ টায় ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে ভোটার নিবন্ধনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। এই সময় ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা নতুন ভোটার হিসাবে নিবন্ধন করা হয়।

    পরে ভোটার দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি নির্বাচন অফিসার শাহজাহান মিয়া, ওসি তদন্ত তারেক হোসেন, পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, জনস্বার্থ প্রকৌশলী আশ্রাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার আবদুল্লাহ আল নোমান সহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ