ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • অগ্নিকাণ্ডে নি*হত বুয়েট শিক্ষার্থী নাহিয়ানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    অগ্নিকাণ্ডে নি*হত বুয়েট শিক্ষার্থী নাহিয়ানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বরিশাল জিলা স্কুলের সাবেক ছাত্র বুয়েট শিক্ষার্থী নাহিয়ান আমিনের রুহের মাগফেরাত কামনায় বরিশালে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার বাদ জোহর বরিশাল জিলা স্কুল মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 

    অনুষ্ঠানে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত নাহিয়ান আমিন ছাড়াও ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্র মরহুম রকিবুল হাসান এবং ১৯৬৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মরহুম কাজী নাসির উদ্দিন বাবুলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

    দোয়া-মোনাজাতে বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্যবৃন্দ ছাড়াও জিলা স্কুলের প্রাক্তন ছাত্র-শিক্ষক-কর্মচারী, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ