ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন আটক হয়েছে। শনিবার রাতে নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বসু মিয়ার গলি এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে তারা। 

    রোববার বিকেলে মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউনিয়া বসু মিয়ার গলি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. কবির ওরফে সাদ্দাম সিকদারকে (৩৯) আটক করে। আটক কবির নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের মৃত সোনাই সিকদারের ছেলে। 

    জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাউনিয়া থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ