ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বাবুগঞ্জে বিএনপি ও জাপার নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

    বাবুগঞ্জে বিএনপি ও জাপার নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দিয়া এলাকার বিএনপি ও জাতীয় পার্টির বেশকিছু কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতার সঙ্গে যুক্ত হতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী পরিচয় দিতে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানান।

    রবিবার রাতে শিলন্দিয়া বাজারে এক অনুষ্ঠানে জাতীয় যুবসংহতির কর্মী শামীম  সরদার ও বিএনপি কর্মী বাচ্চু কাজীর নেতৃত্বে একদল নেতাকর্মী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। 

    এ সময় জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মো. তারিকুল ইসলাম তারেক, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইউসুফ খান ও সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস, উপজেলা যুবলীগের সদস্য আনিছুর রহমান মোল্লা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মুরাদ সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

    যোগদানকৃত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য যা করেছে, অন্য কোনো দল তা করতে পারেনি। বর্তমান সরকারের উন্নয়ন ও দেশ পরিচালনায় সন্তুষ্ট হয়ে বঙ্গবন্ধুর কর্মী পরিচয় দিতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন তারা। 

    জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস বলেন, জাতীয় যুব সংহতির শামীম  সরদার এবং বিএনপির বাচ্চু কাজীর নেতৃত্বে একদল নেতাকর্মী আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। তাদের আওয়ামী লীগে স্বাগত জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ