ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • মেহেন্দিগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, শিক্ষার্থীদের দুর্ভোগ 

    মেহেন্দিগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, শিক্ষার্থীদের দুর্ভোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, শিক্ষার্থীদের দুর্ভোগ। 

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারা বেগম জানান, দীর্ঘদিন যাবত একটি জরাজীর্ণ ভবনে পাঠদান চলছে। জরাজীর্ণ ভবনের পলেস্তার খসে খসে পরায় পাঠদান চলাকালীন সময়ে প্রতিনিয়ত আতংকে থাকতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। 

    ১৯৭৩ সনে স্থাপিত বিদ্যালয়টিতে ১৯৯৫ সনে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। নির্মিত এই ভবনটি গত কয়েক বছর যাবত বিভিন্ন জায়গা দিয়ে ভাঙ্গনের সৃষ্টি হয় এবং পলেস্তার খশে খসে পরে। 

    এই অবস্থায় ২৮৯ জন শিক্ষার্থী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হয়। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করে দ্রুত সময়ের মধ্যে একটি নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি। 

    এবিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিরণ চন্দ্র রায় জানান, জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

    বিদ্যালয়ে নতুন ভবনের জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা জানান, আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ