ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বনানী ক্লাব ভাংচুরের অভিযোগ পরীমণির বিরুদ্ধে  

     বনানী ক্লাব ভাংচুরের অভিযোগ পরীমণির বিরুদ্ধে  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরীমণির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। জানা গেছে, এক তারকা দম্পতির অনুষ্ঠানে গিয়ে এমনটা ঘটান এই তারকা। বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

    রুবেল আজিজ বলেন, ‘পরীমনি বনানী ক্লাবের সদস্য নন। তবে মাস ছয়েক আগে একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছেন। তবে সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না। ক্লাবের স্টাফরা বিষয়টি আগে থেকেই জানতেন।’

    রুবেল আজিজ আরও বলেন, ‘বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়।’

    পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী এই প্রসঙ্গে বলেন, ‘বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’

    উল্লেখ্য, এর আগে গত ৮ জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠে। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাউর হয় ৯ দিন পর। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ