ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ স্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ পালিত হয়েছে।

    শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

    এ সময় উপাচার্যের সহধর্মিনী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিরা সুলতানা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ড. রেহানা পারভীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. হেনা রানী বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


    এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পক্ষ থেকে ২টি পৃথক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক ও শিক্ষার্থী সহ হলের কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন। 

    শোভাযাত্রা দু'টি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ