ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • চাকরি হারালেন ত্ব-হার বন্ধু সিয়াম

    চাকরি হারালেন ত্ব-হার বন্ধু সিয়াম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত আবু মোহাম্মদ ত্ব-হা আদনানকে ‘লুকিয়ে’ রাখার অভিযোগে তার বন্ধু সিয়াম ইবনে শরিফ চাকরি হারিয়েছেন। মোবাইল ফোন সেট কোম্পানি অপোর রংপুরের এইচ আর শাখায় কাজ করতেন সিয়াম।

    অপো কর্তৃপক্ষের ভাষ্য, সিয়ামের বাড়িতে আদনান ‘আত্মগোপনে’ থাকা এবং আদনান নিখোঁজ থাকাকালে তাকে উদ্ধারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার অপরাধে তার চাকরি গেছে।

    এদিকে, ব্যক্তিগত কারণে গাইবান্ধর ত্রিমোহিনীতে বন্ধু সিয়ামের বাড়িতে ত্ব-হা আত্মগোপনে ছিলেন বলে পুলিশের ভাষ্য। রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হওয়ার আট দিন পর গত শুক্রবার ত্ব-হার খোঁজ পাওয়ার কথা জানায় রংপুর মহানগর পুলিশ।

    অপো রংপুর আঞ্চলিক অফিসের কর্মকর্তা ইশাদ ইসলাম বলেন, ভাই আমরা তো জানতাম না যে সিয়ামের বাড়িতে ত্ব-হাকে লুকিয়ে রাখা হয়েছিল। আমরা জানার পর তার চাকরি চলে যায়।

    অপোর রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় বক্তা ত্ব-হার বিষয়টি দেশের যেহেতু একটি আলোচিত ঘটনা, সেহেতু পুরো বিষয়টি জানার পর শনিবার সিয়ামকে চাকরিচ্যুত করা হয়েছে।

    ওই সময় ত্ব-হা আহলে হাদিস আন্দোলনের সঙ্গে জড়িত হন। এছাড়া তিনি লাইফ ফাউন্ডেশন, আলোর পথ এবং একাডেমিক কোরআন স্টাডিজ নামে কয়েকটি সংগঠনে সক্রিয় ছিলেন বলে সিরাজুল জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ