ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বিএনপি কাউকে ইফতার দেয় না, শুধু খায় : প্রধানমন্ত্রী

    বিএনপি কাউকে ইফতার দেয় না, শুধু খায় : প্রধানমন্ত্রী
    তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি কাউকে ইফতার দেয় না, নিজেরা শুধু ইফতার পার্টি খায় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়।

    সোমবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। আমরা ইফতার পার্টি করব না, সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেব। বিএনপি শুধু ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ শুধু খাওয়ায়।

    দ্যব্যমূল্য বৃদ্ধির বিষয়ে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়ছে।

    সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন। মানুষের প্রতি অগাধ বিশ্বাসের পরও ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালির হাতে প্রাণ দিতে হয় তাকে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ছিল রোববার (১৭ মার্চ)। সেই সঙ্গে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে পালিত হয়।

    জাতির এই মহান নেতা ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ