ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • ১৫৩ উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ

    ১৫৩  উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

     

    বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশন বৈঠকে বসবে। বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত বিষয়, দ্বাদশ জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ শূন্য আসনের নির্বাচন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্পর্কিত উপস্থাপনা এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

    ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রথম ধাপের ১৫৩ উপজেলায় নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন। সব উপজেলাতেই ভোটগ্রহণ করা হবে ব্যালট ও ইভিএমে। 

    এর আগে, গত ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে। প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, ১৮ মে হবে তৃতীয় ধাপের ভোট এবং সর্বশেষ ২৫ মে হবে চতুর্থ ধাপের ভোট।

    সারাদেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ