ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • পাথরঘাটায় দুটি হরিণের চামড়াসহ আটক ৩

    পাথরঘাটায় দুটি হরিণের চামড়াসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় দুইটি হরিণের চামড়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


    এর আগে বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের মো. ফিরোজের ছেলে আবু বকর, জাহাঙ্গীর আকনের ছেলে ফিরোজ আকন ও হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মহিবুল্লাহ হাওলাদার।

    পাথরঘাটা থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দিনগত রাতে কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে, এমন গোপন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে হরিণের দুইটি চামড়া জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ