ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, ভোগান্তি   উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী
  • ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিন মাসের মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য চেয়েছে মাউশি

    ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিন মাসের মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য চেয়েছে মাউশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিন মাসের ক্লাসের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

    জানা যায়, এমএমসি অ্যাপে যান্ত্রিক ত্রুটির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের কোনো শ্রেণি শিক্ষক তাদের এমএমসি ক্লাসগুলো আপলোড দিতে পারছেন না।

    এ কারণে আঞ্চলিক উপ-পরিচালকেরা যেন তাদের অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানুয়ারি-মার্চ, এই তিন মাসের এমএমসি ক্লাসের মূল তথ্য নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ মার্চের মধ্যে পাঠায়।

     

    প্রতিষ্ঠানগুলোকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের (director.mew@gmail.com)- এই ইমেইলে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ