ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, ভোগান্তি   উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী
  • স্বাধীনতা দিবসে গুগল ডুডলে উড়ছে লাল-সবুজের পতাকা।

    স্বাধীনতা দিবসে গুগল ডুডলে উড়ছে লাল-সবুজের  পতাকা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের হোমপেজ বা সার্চে গেলেই চোখে পড়ছে- লাল সবুজের পতাকা, যেন পত-পত করে উড়ছে।

    মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহর অর্থাৎ, সোমবার দিবাগত রাত ১২টা থেকেই ডুডলটি চালু করেছে গুগল। হোম পেজে বিশেষ ডুডল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা ও দিবসটির শুভেচ্ছা জানাচ্ছে সার্চ ইঞ্জিনটি।

    বাংলাদেশ থেকে ইন্টারনেটে যে কেউ কোনো কিছু সার্চের জন্য গুগলে প্রবেশ করলেই দেখতে পাবেন লাল-সবুজের পতাকার ডুডল। এতে গুগলের নামের লোগোর পরিবর্তে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা।

    নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলার পটে লাল-সবুজের পতাকার ডুডলটির ওপর মাউস কারসর রাখলেই লেখা আসছে দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৪’।

    ডুডলে ক্লিক করলেই ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে’ শিরোনামের বিশেষ পেজে নিয়ে যাচ্ছে গুগল। সেখানে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস সংশ্লিষ্ট হাজারো পেজ-ওয়েবসাইট।

    বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ কোনো দিন, বিখ্যাত কোনো ব্যক্তি বা আবিষ্কার নিয়ে প্রায়ই ডুডল তৈরি করে গুগল। বিশেষ বিষয়টির সঙ্গে সংগতি রেখে গুগল সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে দৃষ্টিনন্দন নকশার যে লোগোটি তৈরি করে, তাকেই বলে ডুডল।

    গুগল সেই ধারাবাহিকতা বজায় রেখেই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের লাল-সবুজের পতাকার ডুডল প্রকাশ করেছে আজ।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ