ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • দেশে কমছে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা- নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান

    দেশে কমছে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা- নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারী কিছুটা কমেছে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জনে। এর আগের মাস অর্থাৎ, জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ৮২ হাজারের বেশি ব্যবহারকারী কমেছে।

    একই সময়ে ইনস্টাগ্রামে বাংলাদেশি ব্যবহারকারী কমেছে ১ লাখ ২৫ হাজার ২৯৯ জন। তবে মেসেঞ্জার ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত লিংকডিনে এ সময়ে বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে। মেসেঞ্জারে ৩ লাখ ৩০ হাজার ৫০০ ও লিংকডইনে ৩ লাখ ৬ হাজার বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। পোল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে থাকে।

    নেপোলিয়নক্যাটের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। ফেব্রুয়ারি মাসে তা কমে হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জন।

    জানুয়ারিতে ইনস্টাগ্রাম বাংলাদেশি ব্যবহারকারী ছিলেন ৬৮ লাখ ১৩ হাজার ৪০০ জন। বর্তমানে তা কমে ৬৬ লাখ ৮৮ হাজার ১০১ জনে নেমেছে।

    বছরের শুরুতে ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারকারী ৫ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৮০০ জন। ফেব্রুয়ারি মাসে এ প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার ৩০০ জনে।

    এছাড়া জানুয়ারিতে লিংকডইনের বাংলাদেশি ব্যবহারকারী ছিল ৮০ লাখ ১৮ হাজার জন। ফেব্রুয়ারি মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ২৪ হাজার জনে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ