ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • আমতলীতে কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ, গ্রেফতার ৩

    আমতলীতে কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে এক কিশোরীকে তিন বখাটে অপহরণ শেষে দলগত ভাবে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নাঈম, বেল্লাল ও নয়ন নামের তিন ধর্ষককে গ্রেফতার করেছে। 

    শুক্রবার (২৯ মার্চ) পুলিশ বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  এর আগে গত বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার চাওড়া লোচা গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার চাওড়া কালিবাড়ী গ্রামের এক কিশোরী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাসার সামনে ঘুরাঘুরি করতেছিল। ওই সময় তিন বখাটে নাঈম, বেল্লাল ও নয়ন কিশোরীর চোখ বেঁধে অপহরণ করে যায়। 

    পরে তারা পার্শ্ববর্তী লোচা এলাকার মাঠে মুগডালের খেতে নিয়ে তাকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর মা আমতলী থানা পুলিশে খবর দেয়।

    কিশোরীর মা বলেন, আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে। ধর্ষকদের শাস্তি দাবি করছি।

    আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক চাওড়া ইউনিয়নের লোচা গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এরপর ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করেছি। 

    এ ঘটনার তাদের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ